গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টির এক চায়ের দোকানে এক নার্সকে মাদক মেশানো চায়ে অচেতন করে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে দোকানদার সোমনাথ পাণ্ডাকে ধৃত করে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় প্রায় দোকানে চা খেতে আসতো ওই তরুণী এবং । গত মঙ্গলবার রাত প্রায় ১০টায় ওই নার্স চা খেতে আসেন ওই দোকানির সাহায্যে স্বামীর কাছে অনলাইনে টাকাও পাঠাতে চেয়েছিলেন, জানা যায় তরুণীর স্বামী ভিন রাজ্যে কর্মরত।
এ নিয়ে দোকানে বসে কথা বলার সময়েই তাঁকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। মুহূর্তে অচেতন হওয়া ওই নার্স অন্ধকারে দীর্ঘ সময় দোকানেই পড়ে থাকেন। রাতে জ্ঞান ফেরার পর নিজেকে নগ্ন অবস্থায় দেখে বুঝতে পারেন কী ভয়াবহ কিছু ঘটেছে। রাত ২.৩০ নাগাদ বাড়িতে পৌঁছে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশের তদন্তে মোবাইল-সহ প্রয়োজনীয় বস্তু জব্দ করা হয়। অভিযুক্তকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। পুলিশ বলছে, চায়ের কাপ ও সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ডসহ সব প্রমাণ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ চলছে। অভিযোগের গোপন জবানবন্দি এবং নির্যাতিতার মেডিক্যাল প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। পুলিশের আশ্বাস তদন্তে কোনো ভূল হবে না এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।







