কলকাতা

বিদ্যাসাগর সেতু মেরামত: ১৩-১৫ জুন ভোরবেলা যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা, বিকল্প রুট পরিকল্পিত

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু বিদ্যাসাগর সেতুতে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে আগামীকাল, ১৩ জুন থেকে। সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল বিয়ারিং প্রতিস্থাপন এবং জ্যামিতিগত জরিপ (জিওমেট্রিক মেজারমেন্ট) চালানো হবে প্রতিদিন ভোর ৪:৩০ থেকে সকাল ৭:৩০ পর্যন্ত, যা চলবে ১৫ জুন রবিবার পর্যন্ত। এই কাজের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)। তাই নির্ধারিত সময়ে বিদ্যাসাগর সেতু এবং তার সংলগ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

যেই রাস্তাগুলি বন্ধ থাকবে সেগুলি হল- বিদ্যাসাগর সেতু ও তার র‍্যাম্প, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জিরাট আইল্যান্ড থেকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড পর্যন্ত)। কিন্তু চিন্তার বিশেষ প্রয়োজন নেই কারণ বিকল্প রুটের ব্যবস্থা রয়েছে।

বিকল্প পথগুলি হল-
1. জিরাট আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতু অভিমুখী পশ্চিমমুখী যানবাহন: টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং, সেখান থেকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার অথবা হেস্টিংস ক্রসিং থেকে কেএপি রোডে ডানদিকে মোড় নেওয়া যাবে

2. N&I আইল্যান্ড থেকে কেএপি রোড হয়ে পশ্চিমমুখী যানবাহন: ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিং এরপর সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে

3. খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে পূর্বমুখী যানবাহন: হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে মোড় নিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ

4. যানবাহন যারা কেএপি রোড হয়ে ওয়াই-পয়েন্ট র‍্যাম্প দিয়ে সেতুতে উঠবে: তাদেরকে ওয়াই-পয়েন্ট থেকে ঘুরিয়ে ১১ ফারলং গেট, কেএপি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে চালিত করা হবে

সকাল সাড়ে সাতটার পর আবার স্বাভাবিক যান চলাচল চালু হবে।
নাগরিকদের এই সময়ের মধ্যে হাওড়া ব্রিজ বা অন্যান্য বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। সতর্কতা অবলম্বন করে যাত্রা করুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.