কিছুদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা। চন্দ্রকোনা ঐতিহ্যবাহী রথ প্রায় ৫০০ বছরের বেশি পুরাতন রথ বলে জানা যায়। চন্দ্রকোনার এই রথ রামানুজ বেদান্ত। চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নয়াগঞ্জ এলাকায় এই রথ বেরিয়ে ঠাকুরবাড়িতে প্রভুর মাসি বাড়িতে গিয়ে ৮ দিন থাকার পর আবারও পুনরায় নয়াগঞ্জ তে ফিরে আসে। নয়াগঞ্জ থেকে ঠাকুরবাড়ি যাবার রাস্তাটি দীর্ঘ ১৫ বছর বেহাল অবস্থায় ছিল। পরবাসী বহুবার পৌরসভায় আবেদন জানান রাস্তাটি সংস্কারের জন্য। অবশেষে আজ সেই রাস্তা কংক্রিটের ঢালাই শুরু হয়েছে তাতেই খুশি পৌরবাসী। শুধু জগন্নাথ দেবের রথ মাসির বাড়িতে জান তা নয় পাশাপাশি এই রাস্তা ধরে একটি আইসিডিএস কেন্দ্রে পৌঁছাতে হয় বাচ্চাদের।
এই রথযাত্রার অনুষ্ঠানকে ঘিরে ৮ দিন ধরে ঠাকুরবাড়ি এলাকায় একটি বৃহৎ মেলা বসে। আজ রাস্তা সংস্কারের বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।







