জেলা

রামজীবনপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির

সুমন মন্ডল, রামজীবনপুর

রামজীবনপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির রক্তের চাহিদা লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দিচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন। মুমূর্ষ রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য অনেক সময় ব্লাড ব্যাংকে এসে ঘুরে যেতে হয়। রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে সেই রক্তের যোগান অনেক সময় কম থাকে এই গ্রীষ্মের সময়। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন। রামজীবনপুর পৌরসভার আয়োজনের রক্তদান শিবির একইসঙ্গে জল সংরক্ষণ, পতঙ্গ বাহিত রোগ ও নির্মল বাংলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ার সহ পৌরসভার কাউন্সিলর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.