রাজ্য

চলবে নন ইন্টার লকিং এর কাজ , সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল

সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল হতে চলেছে একাধিক লোকাল ! জানা গিয়েছে নন ইন্টার লকিংয়ের কাজ চলার জন্যই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে । ইতিমধ্যেই ইস্টার্ন রেলওয়ের তরফে এই ঘোষণা করা হয়েছে । শুক্রবার থেকে টানা আড়াই দিন বন্ধ থাকবে এই লোকাল গুলি । কিন্তু বন্ধ থাকার তালিকায় থাকছে কোন কোন ট্রেন ? জেনে নিন ।

পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপে বাতিল থাকবে ৩১৫৩৭, ৩১৫৩৯ ও ৩১৫৪১ ট্রেন , ও ডাউনে বাতিল থাকবে , ৩১৫৩৮, ৩১৫৪০ ও ৩১৫৪২ ট্রেন ।

শনিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপ লাইনের ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৫, ৩১৫১৭, ৩১৫৩৭, ৩১৫৩৯ ও ৩১৫৪১ লোকাল । এবং ডাউন লাইনের ৩১৫১২, ৩১৫১৪, ৩১৫১৬, ৩১৫১৮, ৩১৫৩৮, ৩১৫৪০ ও ৩১৫৪২ ট্রেনগুলি ।

শনিবার রানাঘাট-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপে ৩১৭৮১, ৩১৭৮৫ ও ডাউনে ৩১৭৮২, ৩১৭৮৮ । এবং রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল থাকবে আপ ৩১৫৮৫ ও আপ ৩১৫৮৬ ট্রেন । আপ ৩১৭২৫ ও আপ ৩১৭২৬ ট্রেন বাতিল থাকবে রানাঘাট – কৃষ্ণনগর শাখায়।

শনিবার শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় বাতিল থাকবে আপ ৩১৮৪২ ও ডাইন ৩১৮৪৪ ট্রেন ।

রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় ট্রেন বাতিল থাকবে , যথাক্রমে আপে ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৫, ৩১৫১৭ ও ডাউনে ৩১৫১২ এবং ৩১৫১৪, ৩১৫১৬, ৩১৫১৮ ।

রবিবার আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫ ও ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ লোকাল বাতিল থাকবে রানাঘাট-শান্তিপুর শাখায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.