খেলাধুলা

হাফটাইমে পিছিয়ে, ফুলটাইমে শীর্ষে! মুম্বইকে হারিয়ে টেবিল টপার ইস্টবেঙ্গল

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। East Bengal FC দেখিয়ে দিল, কেন তারা এ মরসুমে শিরোপা দৌড়ের অন্যতম দাবিদার। মঙ্গলবার মুম্বই ফুটবল অ্যারেনায় Mumbai City FC-কে ২-১ গোলে হারিয়ে আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল লাল-হলুদ। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে Jamshedpur FC। অন্যদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চমে নেমে গেল মুম্বই। ঘরের মাঠে এটাই তাদের প্রথম হার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মুম্বই। মাত্র আট মিনিটেই এগিয়ে যায় তারা। আকাশ মিশ্রর লং থ্রো থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন Brandon Fernandes। এরপর Vikram Pratap Singh ও Lallianzuala Chhangte একাধিক সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি মুম্বই।
বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ Oscar Bruzon। তাঁর তিন পরিবর্তনের ফল মেলে দ্রুত। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান Youssef Ezzejjari। এরপর ৭১ মিনিটে Nandhakumar Sekar-এর শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায়। শেষ দিকে প্রবল চাপ সামলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.