সুস্থ জীবনযাত্রার জন্য ভালো দৃষ্টিশক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ, তবুও আজকের বিশ্বে, দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকার সময়, খারাপ খাদ্যাভ্যাস এবং পরিবেশগত কারণগুলির কারণে আমাদের অনেকেই চোখের সমস্যার সাথে লড়াই করি। যদিও সংশোধনমূলক চশমা এবং সার্জারি সাধারণ বিকল্প, সঠিক জীবনধারা পরিবর্তনের মাধ্যমে স্বাভাবিকভাবেই আপনার দৃষ্টিশক্তি উন্নত করা সম্ভব।
১. হাতের তালু আর চোখ
খুব ব্যস্ত নাকি কম্পিউটারে। তাহলে একটু সময় বের করে কয়েক মিনিট হাতের তালুটা চোখের উপর রাখুন দেখি! তবে চোখের উপর চাপ দেবেন না যেন! এমনটা কয়েক মিনিট করে রাখলেই দেখবেন মন এবং চোখের স্ট্রেস কমতে থাকবে। সেই সঙ্গে চোখের ক্লান্তিও দূর হবে।
২. কথায় কথায় চোখ পিটপিট করতে ভুলবেন না যেন!
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে কম্পিউটার, মোবাইল বা যে কোনও ডিজিটাল স্ক্রিনে কাজ করার সময় আমাদের চোখের পাতা একেবারেই পড়তে চায় না। ফলে চোখের উপর চাপ বাড়তে শুরু করে। সে কারণেই যারা দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজে করেন, তাদের কিছু সময় পরপর চোখ পিট পিট করার পরামর্শ দেন চিকিৎসকেরা।এমনটা করলে চোখের ক্লান্তি দূর তো হয়ই। সেই সঙ্গে চুলকানি এবং ড্রাই আইয়ের মতো সমস্যাও দূর হয়।
৩. বলের মতো ঘোরাতে থাকুন চোখের মণি
আপনি কি চান বয়স বাড়লেও চোখ তরতাজা থাকুক? তাহলে দিনের মধ্যে কম করে ২ মিনিট সময় বার তো করতেই হবে! আর এই দু মিনিটে করবেন কী? তেমন কিছু না! প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীতে চোখের মণিকে ঘোরাতে হবে। তবে পুরো ব্যায়ামটা খুব ধীরে ধীরে করবেন।
৪. ঠান্ডা-গরম পানিতে সেক দিতে ভুলবেন না
একটা বাটিতে গরম জল আর আরেকটা বাটিতে ঠাণ্ডা জল নিয়ে নিন। তারপর একটা তোয়ালে গরম জলে ডুবিয়ে কিছু সময় চোখের ওপর রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে একই ভাবে চোখে সেক দিন। এমনটা কয়েক মিনিট করলে সারা দিন ধরে কাজ করতে করতে চোখের যে ক্ষতি হয়েছে, তা ঠিক হতে শুরু করবে। সেই সঙ্গে কান্তি দূর হবে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে।







