আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে বাঁকুড়া, বীরভূম,পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া মতো জেলা গুলি।
এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে গরমের তীব্রতা আরও বাড়বে। যদিও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছ। অন্যদিকে, মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস মিলেছে। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন আবহাওয়া মডেল অনুযায়ী, এই সম্ভাব্য ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল বা ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। ১৩ মে নাগাদ বর্ষাকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও আন্দামান সাগরে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ তৈরির পরেই এটি কোন দিকে যাবে তা স্পষ্ট হবে। তবে মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা থাকায় আবহাওয়া দপ্তর বিশেষ নজরদারি শুরু করেছে
আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪১ শতাংশ।







