আবহাওয়া

তুমুল দুর্যোগের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি জেনেনিন?

বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। পরবর্তী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই বাংলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে মেদিনীপুর, সব জায়গাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কিন্তু আবহাওয়ার সবথেকে বেশি তেজ ধরা দেবে বৃহস্পতিবার। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও ২০ সেন্টিমিটার অবধিও। তাই ওই ছ’টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

বুধে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৮% থেকে ৯৩% এর মধ্যে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.