আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি

সপ্তাহের শুরুতে বৃষ্টি থেকে কিছুটা রেহাই মিললেও, দক্ষিণবঙ্গবাসীর সেই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী থাকবে না।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর জেরে ফের রাজ্যের উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার অর্থাৎ আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবারও এই জেলাগুলিতে একই আবহাওয়া থাকবে, তবে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার থেকে আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ও দার্জিলিং-এ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.