জেলা

জয়নগরে চাঞ্চল্য! বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে ল্যাম্পপোস্টে বাঁধা তৃণমূল নেতা!

দলীয় নেতা হিসেবে এলাকায় দাপটের শেষ ছিল না, কিন্তু এবার তাঁর ব্যক্তিগত সম্পর্কই টেনে আনল সর্বনাশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।

স্থানীয় সূত্রের খবর, চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথের মহিলা সদস্যের স্বামী, তৃণমূল নেতা রবিবার ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের সভায় যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন। সভা শেষে রাতে তিনি ফিরে যান জয়নগরের পাশের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার তাঁতিপাড়ায়। অভিযোগ, সেখানেই এক বিবাহিত মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা।

এরপর উত্তেজনা ছড়ায় এলাকায়। শতাধিক মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। তারপরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং তাঁকে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন সারারাত!

খবর পেয়ে সোমবার ভোরে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা ও সংশ্লিষ্ট মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয় নেতাকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।

এদিকে অভিযুক্ত নেতার সঙ্গে ধরা পড়া মহিলার স্বামী নতুন অভিযোগ এনেছেন— তাঁর স্ত্রীর সঙ্গে ‘অপমানজনকভাবে’ ব্যবহার করা হয়েছে, গ্রামবাসীরা তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, একসময় ওই তৃণমূল নেতা সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। কিন্তু বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের কারণে তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর থেকেই এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.