বিনোদন

হীরের সন্ধানে কাকাবাবু! প্রকাশ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বিজয়নগরের হীরে’ সিনেমার টিজার

২০১৩ সালে প্রথম বড়পর্দায় আবির্ভাব ঘটেছিল কাকাবাবুর। সেই মিশর রহস্য সিনেমা থেকেই কাকাবাবুর যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালে ‘ইয়েতি অভিযান’ থেকে শুরু করে একের পর এক হিট সিনেমা, বড় পর্দায় আসে। শেষবার দেখা গিয়েছিল ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ সিনেমা। ফের ২০২৬-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে কাকাবাবু রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। প্রকাশ্যে এলো ‘বিজয়নগরের হীরে’র সিনেমার টিজার।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই ৯০ দশক থেকে শুরু করে বিভিন্ন চরিত্রে ফুটে উঠতে দেখেছে বাংলার মানুষ। বর্তমানে তার অভিনয় দক্ষতা যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা। বর্তমান সময় তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছে কাকাবাবু। এই চরিত্রে নতুন করে যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষের মনে দাগ কেটেছেন। যে চরিত্রের যাত্রা ২০১৩ সাল থেকে এখনো পর্যন্ত একইভাবে জনপ্রিয়ভাবে এগিয়ে চলেছে। এবার বিজয় নগরের হীরের সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন নায়ক প্রসেনজিৎ। যেখানে কাকাবাবু অভিযানে নেমে সন্ধান করবেন বিজয়নগরের মূল্যবান হীরের। তবে কোথায় কিভাবে হীরের সন্ধান পাবে কাকাবাবু সেটা জানতে গেলে ২৩শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।

এই সিনেমার প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছেন এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনে। এই সিনেমার পুরোপুরি সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পাশাপাশি এই সিনেমার পরিচালনা করেছেন চন্দ্রাশীষ রায়। বড়দিনের উৎসবে সামনে এসেছে এই সিনেমার রহস্যে মোড়া টিজার। এই কয়েক সেকেন্ডের টিজারে স্পষ্ট হয়েছে এই সিনেমার গল্পে থাকবে টানটান উত্তেজনা। ফের বড়পর্দায় কাকাবাবু মানুষের মন জয় করতে পারে কি না সেটাই এখন দেখার। আগামী ২৩ শে জানুয়ারি অর্থাৎ নেতাজি জন্মদিনেই এই ছবির শুভ মুক্তি ঘটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.