অনেকদিন আগেই সাসপেন্ড করা হয়েছিল এবার চাকরিটা হারালেন শাহরুখপুত্র আরিয়ান। তারই মাদক মামলায় তদন্তকারী অধিকারীদের মধ্যে বিশ্ব বিজয় সিংয়ের নাম অন্যতম। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চাকরি থেকে সরানো হয় অফিসার বিশ্ববিজয় সিংকে।
২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজের অভিযানে আটক করা হয়েছিল আরিয়ান খানকে। তার মধ্যে অন্যতম ভাগীদার ছিলেন এসপি বিশ্ববিজয় সিং। ২১ সালের অক্টোবর মাসে মাদকচক্রে জড়িয়ে পড়েছিলেন আরিয়ান। প্রায় ২৬ দিন হাজত বাস করতে হয়েছিল তাকে।
খুব স্বাভাবিকভাবেই এই অবস্থায় ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। সমস্ত শুটিং বাতিল করে চেষ্টা করে গেছিলেন ছেলের জামিনের জন্য। ছেলের জেল হওয়ার ফলে নিজেকে ঘর বন্দি করে ফেলেছিলেন তিনি। এমনকি নিজের জন্মদিনের দিন ও বারান্দা থেকে দেখা মেলেনি বলিউড বাদশার।







