রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার ঘটনা। মৃত বধূর নাম পিংকি দাস। শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পিংকিকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বাপেরবাড়ির লোকেদের।
গত বছর এপ্রিল মাসে পিংকির বিয়ে হয়। বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পিংকির ওপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এমনকি রুপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় মেয়েকে ব্যাপক মারধর করা হয়েছে। রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানান, মৃত বধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।







