খেলাধুলা

ডি’কক-ডুসেনের শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারাল নিউজিল্যান্ডকে

বুধবার পুণেতে নিউজ়িল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে দিল টেম্বা বাভুমার দল। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে ভারতকে টপকে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা আরও কিছুটা সুরক্ষিত করে ফেলল। আর অন্যদিকে পর পর ৩ ম্যাচ হেরে সেমিফাইনালের কঠিন করে ফেলছে নিউজিল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৪ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান করে। বলাবাহুল্য দক্ষিণ আফ্রিকা যে কটা ম্যাচে প্রথমে ব্যাট করেছে, প্রতিটা ম্যাচে ৩০০ প্লাস রান করেছে। ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে নিউজ়িল্যান্ডের ইনিংস ৩৫.২ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৬০ রান করেন গ্লেন ফিলিপস।

অবসর নেওয়ার আগে শেষ বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন কুইন্টন ডি’কক। চলতি বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে চারটি বা তার বেশি শতরান করার নজির গড়লেন তিনি। ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা এবং কুমার সাঙ্গাকারাকে। এদিন ১০টি চার এবং ৩টি ছয় এর সাহায্যে ১১৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। ডি’কক কে যোগ্য সঙ্গত দিল ডুসেন। এদিন ডুসেনও প্রতিযোগিতার দ্বিতীয় শতরান করলেন। ৯টি চার এবং ৫টি ছয় এর সাহায্যে ১১৮ বলে ১৩৩ রান করেন তিনি।

এতদিন এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ টি শতরান করে শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলল প্রোটিয়া বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.