রাজনীতি

মুখ্যমন্ত্রীর মালদা সফরকে কেন্দ্র করে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আবার জনসংযোগ যাত্রা করতে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে। তারই পূর্বে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’য় অংশ নিতে পারেন তিনি। অন্যদিকে, সেই সফর ঘিরে ফের সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

কোচবিহার থেকে দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যাত্রার পঞ্চমপর্বে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় চলবে রাত্রিবাস। যদিও সংশ্লিষ্ট কর্মসূচির দায়িত্বে নেই নন্দীগ্রাম ও হলদিয়ার কোনও নেতা। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক আলোচনার রোলও শুরু ইতিমধ্যে।

দিলীপের উবাচ, ‘‌উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছেন। কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছেন। নদিয়া, মুর্শিদাবাদ যায় না। জানে এগুলি মারপিট করে জিতে নেব। উত্তর আর দক্ষিণ, তৃণমূল উপড়ে গিয়েছে। মানুষ ঠিক করেছে ওদের একটা আসনও দেবে না। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জনসংযোগ করে আর কী লাভ? ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।’‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.