রাজনীতি

অর্জুন বনাম কুণাল , বিহার ভোট নিয়ে বিতর্কে বাংলার দুই নেতা

বিহার বিধানসভা নির্বাচনে , বিপুল অঙ্কের জয়ের পথে এনডিএ জোট। দুপুর ৩ টের রিপোর্ট অনুযায়ী ২০০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে নীতীশদের জোট । তুলনায় , অনেকটাই পিছিয়ে – রাহুল তেজস্বীর মহাগঠবন্ধন । স্বাভাবিক ভাবেই বলা যায় , বিহারে জয় হবে এনডিএ সরকারের । আর তাতেই দিকে দিকে উচ্ছ্বাস পদ্ম শিবিরের । উচ্ছ্বাসের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলা জুড়েও ।

রাজ্য জুড়ে বহু জায়গাতেই বিজেপির নেতা কর্মীদের উচ্ছ্বাসের ছবি চোখে পড়ছে । একই ভাবে সেলিব্রেশন দেখা গেলো , অর্জুন গড় ভাটপাড়াতেও । ফল ঘোষণার আগে থেকেই শুরু মিষ্টি বিতরণ । বিজেপির হেভিওয়েট নেতা অর্জুন সিং এরও দাবী , ”বিহারে এনডিএয়ের বিপুল জয় নিশ্চয় একবার হলেও বাংলার মানুষকে ভাবিয়ে তুলবে।”

তবে এবিষয়ে , তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য – “বাংলায় শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।” কুণাল ঘোষ আরো বলেন , “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। ২৫০+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।”

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায় , “বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিহার-সহ বহু রাজ্য তাঁর উন্নয়নের মডেল ফলোও করছেন। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.