রাজ্য

শাহজাহান-সহ চার জনকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি

ইডির আর্থিক লেনদেন সংক্রান্ত মামালায় আজ আদালতে হাজির করা হল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এবং তাঁর ভাই আলমগিরকে। আদালতে হাজির করা হল শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লাকেও। জমি দখল-সব বিভিন্ন অভিযোগ নিয়ে শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। সিবিআই এবং ইডি হেফাজতের পর, শাহজাহান আপাতত জেল হেফাজতে রয়েছেন।

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হল। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে ইডি সেই সমস্ত তথ্য প্রমাণও আজ কেশ ডাইরির মধ্যে দিয়ে আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, শেখ শাহজাহানের ডেরা থেকে শুক্রবার বিদেশি পিস্তল-সহ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার করেছে সিবিআই। সেই আগ্নেয়াস্ত্রের সঙ্গে চিনা যোগ আছে কি না, সেই প্রশ্ন তুলছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, সন্দেশখালিতে শাহজান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল এবং রিভলভারে চিনা ভাষায় প্রস্তুতকারক সংস্থার নাম ও সিরিয়াল নম্বর লেখা আছে। সেখান থেকেই এই সন্দেহ জোরালো হয়েছে। প্রাথমিক ভাবে দেখে তদন্তকারীদের একাংশের দাবি, ওই পিস্তল এবং রিভলভার নিরাপত্তা বাহিনীর কাছে থাকা নাইন এমএম পিস্তল এবং রুগার রিভলভারের সমকক্ষ। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও জানানো হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা কর্তারা এ ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে বৈঠক করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.