বিনোদন

দীপিকার জেএনইউ যাত্রা ছিল ‘ভুল পদক্ষেপ’! কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ২০২০ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে উপস্থিতি নিয়ে ফের বিতর্ক তৈরি করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তীব্র ভাষায় প্রশ্ন তোলেন দীপিকার সেই সময়কার সিদ্ধান্ত নিয়ে। উল্লেখ্য, সেই সময় মুক্তির অপেক্ষায় ছিল দীপিকার ছবি ‘ছপক’। ছবির প্রচারের মধ্যেই দীপিকা পৌঁছে যান জেএনইউ ক্যাম্পাসে, যেখানে তখন এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন চরমে। যদিও অভিনেত্রী কোনও বক্তব্য না দিয়ে শুধু নীরব অবস্থান নেন, তবু তা নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল।

বিবেক অগ্নিহোত্রী বলেন,”আমি নিশ্চিতভাবে বলতে পারি, দীপিকার সেই সময় জেএনইউ-এর রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তেমন কোনও ধারণা ছিল না।” তাঁর মতে, দীপিকার সহযোগী দলের পরামর্শেই তিনি জেএনইউ গিয়েছিলেন, যাতে ছবির প্রচারকে এক বিশেষ মাত্রা দেওয়া যায়। পরিচালকের বক্তব্য,”এটা আসলে বুদ্ধির অভাব নয়, বরং ভুল পরিকল্পনা। দীপিকার টিম হয়তো ভেবেছিল রাজনৈতিক আবহে ছবির প্রচার লাভজনক হবে, কারণ ছপক-এর বিষয়বস্তুতেও রাজনীতির ছোঁয়া ছিল। কিন্তু বিষয়টা বুঝে চলা উচিত ছিল।”

রাজনীতির ক্ষেত্রকে ‘আগুন নিয়ে খেলা’ বলে উল্লেখ করেন অগ্নিহোত্রী। তাঁর মতে,”এ ধরনের জায়গায় সামান্য ভুল পদক্ষেপেও বিপদের সম্ভাবনা থাকে। দীপিকা যথেষ্ট মেধাবী, যদি জানতেন জেএনইউ কতটা স্পর্শকাতর এলাকা, তাহলে হয়তো সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতেন।” বিবেকের এই মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে বলিউড এবং রাজনীতির সংযোগ নিয়ে। দীপিকার তরফে অবশ্য এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.