গত সোমবার দিল্লি বিস্ফরণের মত এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হয় গোটা ভারত। অনেকেই তাদের পরিবারকে হারিয়েছেন। এই ঘটনা দাগ ফেলেছে বলিউডেও। ভয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই ভয়াবহ পরিস্থিতির জন্য পিছিয়েছে রণবীরের‘ধুরন্ধর’ছবির ট্রেলার মুক্তি সহ শাহিদ-কৃতী ও রশ্মিকার ছবি‘ককটেল ২’এর শুটিং। এবার এই ঘটনার জেরেই বাতিল হল মিকা সিংয়ের অনুষ্ঠানও। নিজের সোশ্যাল মিডিয়াতে এই খবর তার অনুরাগীদের জানালেন।
সূত্রের খবর, ১২ নভেম্বর, বুধবার দিল্লির সোহো ক্লাবে মিকার লাইভ শো হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন আগে এই বিষয় একটি পোস্টও করেছিলেন। পোস্ট শেয়ার করার পরেই তাঁর অনুরাগীরা খুব উৎসাহীত ছিলেন। কিন্তু গত সোমবার দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় সারা দেশ আতঙ্কে রয়েছেন। মর্মাহত মিকা নিজেও। এমন সময় নিজের শো কে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।







