ক্রাইমজেলা

নাবালিকাকে ধর্ষণ করে খুন ! গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত যুবকেরও

স্থানীয় বাসিন্দারা জানান , অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করতে গেলে দেখা যায় , সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক। তাঁর কথায় একাধিক অসঙ্গতি ছিল। কিন্তু চাপের মুখে তিনি স্বীকার করেন, ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিলেন তিনি। যুবকের দেখানো জায়গায় যান গ্রামবাসীরা। দেখেন, সেখানে একটি গর্তও খোড়া রয়েছে। একটি কোদালও দেখতে পান তাঁরা। অদূরেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। এরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ওই যুবকের উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করেন।

খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন বিশাল বাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানান , অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করতে গেলে দেখা যায় , সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক। তার কথায় একাধিক অসঙ্গতি পান স্থানীয়রা। তারপর তাকে জেরা করা হলে চাপের মুখে পড়ে , যুবক স্বীকার করে নেন, ১০ বছরের ওই নাবালিকাকে তিনি শ্বাসরোধ করে খুন করেছেন । এবং প্রমাণ লোপাট করার জন্যই নাবালিকার দেহ মাটিতে পুঁতে ফেলতে চাইছিলেন । ওই যুবক , গ্রামবাসীদের নিয়ে গিয়ে সেই জায়গাও দেখান । তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । ওই যুবককে মারধর শুরু করেন । খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে , অভিযুক্ত যুবককে উদ্ধার করে , গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান । হাসপাতালেই মৃত্যু হয় যুবকের । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.