বিনোদন

শেষ হয়ে গেল মিঠাইয়ের শুটিং! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সৌমিতৃষা

 

বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপির তালিকায় ওঠানামা করছিল মিঠাই। তবু দর্শকদের মনে নিজের জায়গা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে টিম মিঠাই। গল্পে বারবার আসে নতুন মোড়, হয়েছে একাধিক চরিত্রের আগমন। আর এভাবেই মানুষের ড্রইং রুম মাতিয়ে রেখেছে মিঠাই।

 

মাঝে একাধিকবার এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় রটে। বাংলার সব থেকে পুরনো ধারাবাহিক ‘মিঠাই’ এর অভিনেত্রী সৌমিতৃষা জানালেন একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে।

 

লিখেছেন ‘নিউ বিগিনিং এহেড’ অর্থাৎ একটি নতুন পর্যায় শুরু হচ্ছে তার জীবনের। প্রতিটি শেষের পরেই একটি নতুন আরম্ভ আসে। তাই এই পোস্ট দেখেই দর্শকরা ধারণা করে নিচ্ছেন এবার হয়তো সত্যিই শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিকের শুটিং। তবে এখনো চ্যানেলের কর্তৃপক্ষ তরফ থেকে কিছুই জানা যায়নি। সোশ্যাল মিডিয়ার এই পোস্টটি দেখার পর দর্শকদের বেশ মন খারাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.