সিআরপি যত শেষেই থাকুক না কেন দর্শকদের মন থেকে মিঠাইকে সরানো প্রায় অসম্ভব। দর্শকদের মনে মিঠাইকে টিকিয়ে রাখার জন্য গল্পে বারবার এসেছে নতুন মোড়। আবারো আসতে চলেছে নতুন চড়াই উতরাই। এরমধ্যেই মানুষকে অবসর সময়ে মাতিয়ে রাখছে মিঠাই। তবে মিঠাই পথ চলা শেষ যে এখনই হচ্ছে না তার ইঙ্গিত দিলেন সৌমিতৃষা।
সময় পাল্টেছে চরিত্র বদলেছে তবুও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে মিঠাই। যারা প্রায় প্রতিদিন মিঠাই দেখে আসছেন তাদের জন্য আবারো খুশির খবর নিজেই গেলেন মিঠাই ওরফে সৌমিতৃষা। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা।
এরই মধ্যে জি বাংলায় পর্যায় দেখা যাচ্ছিল ফুলকির বিজ্ঞাপন। তাই দর্শকরা ধরেই নিয়েছিলেন যে এবার মিঠাই এর স্লটেই আসতে চলেছে ফুলকি। তবে এমনটা যে নাও হতে পারে, তারই আভাস দিয়েছে মিঠাই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।







