রাজ্য

চাকরীহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বতী স্থগিতাদেশ হাইকোর্টের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সুপ্রিম রায়ে প্রায় ২৬০০০ চাকরীচ্যুত হয়েছেন যোগ্য অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরী যাওয়ার পর এখনো চাকরীহারাদের আন্দোলন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষনা করেছিলেন। তিনি বলেছিলেন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ সি কর্মীদের ২০ হাজার করে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার।

আদালতের রায়ে এদিন রাজ্যের গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তরবর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবে রাজ্য। তাঁর দু সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে আবেদনকারীরা।
চাকরিহারা শিক্ষাকর্মীদের গ্ৰুপ সি ২৫০০০ ও গ্ৰুপ ডি এর জন্য ২০০০০ করে ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। মামলার শুনানি চলাকালীন ভাতা দেওয়ার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আবেদনকারীদের দাবি ছিল, বেআইনি নিয়োগ চাপা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আদালতের এই নির্দেশের ফলে রাজ্য সরকার এখনই আর ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.