বিনোদন

টলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক মানসী ঘোষের, দুর্জয় মণ্ডলের ‘দখল’-এ গাইলেন বিশেষ গান

ইন্ডিয়ান আইডল ১৫-এর বিজয়ী মানসী ঘোষ এবার পা রাখলেন টলিউডের প্লেব্যাক জগতে। পরিচালক দুর্জয় মণ্ডলের আসন্ন বাংলা ছবি ‘দখল’-এ প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন এই তরুণ গায়িকা। ছবির একটি বিশেষ আইটেম গান ‘মাঝ রাতে বিছানাতে’-তে শোনা যাবে তাঁর কণ্ঠ।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সারা দেশের নজর কেড়েছিলেন মানসী। ইতিমধ্যেই হিন্দি গানের জগতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় শিল্পী রূপম ইসলামের সঙ্গেও একটি গানের কাজে অংশ নিয়েছেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রেও শুরু হল তাঁর নতুন যাত্রা।

পরিচালক দুর্জয় মণ্ডলের দাবি, ‘দখল’ শুধুমাত্র একটি বাণিজ্যিক ছবি নয়, সমাজের বাস্তবতা, ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ এবং মানুষের অস্তিত্বের লড়াইকে তুলে ধরবে এই সিনেমা। সেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রাখা হয়েছে ‘মাঝ রাতে বিছানাতে’ গানটি। গানের কথা লিখেছেন দুর্জয় মণ্ডল নিজেই। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলাকাশ রায়।

নিজের প্রথম বাংলা প্লেব্যাক নিয়ে উচ্ছ্বসিত মানসী। তাঁর কথায়, এই গানটি গাইতে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রাণবন্ত এই গান দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস। বাংলা ছবিতে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হওয়ায় গানটি তাঁর কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে পরিচালক জানান, ছবির এই গানটি কেবল বিনোদনের জন্য নয়, গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলবে। তাঁর বিশ্বাস, মানসী ঘোষের কণ্ঠে গানটি মুক্তির পর দর্শক-শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.