নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার,মেমারি- ১ ব্লকের মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘের খেলোয়ারদের জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা অন প্যাসিভ এর উদ্যোগে ৬০ জন মহিলা- পুরুষ খেলোয়াড়দের জার্সি দেওয়া হয়। উপস্থিত ছিলেন, প্রধান অতিথি মেমারি- ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অংশুমান ঘোষ, বিশেষ অতিথি মেমারি থানার এসআই বুদ্ধদেব ঘোষ, অনুষ্ঠান সভাপতি সেখ রাকিব আলী, সম্পাদক অদ্বৈত বৈরাগ্য, প্রশিক্ষক দেবাশীষ বাগ, প্রাক্তন খেলোয়াড় শেখ শহিদুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অন প্যাসিভ সংস্থার রাজকুমার ভট্টাচার্য্য, অনামিকা মান্ডি, পূজা সিং, অরিন্দম মান্ডি, রাহুল রায় এবং কোচ সুজয় দাস, সঞ্জয় ঘোষ, গৌতম বাগ, পায়েল দেবনাথ, অর্জুন মালিক, পিউ ঘোষ, শেখ সাওয়াম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এবং অনুষ্ঠানে দুই মহিলা খেলোয়াড় নৃত্য প্রদর্শন করেন। জয়েন্ট বিডিও ও থানার এসআই দুজনেই তাঁদের বক্তব্যে মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে সব সময় তারা আছেন ও থাকবেন বলেও জানান। অতিথি বর্গ জার্সির ফিতে কেটে উদ্বোধন করে খেলোয়াড়দের হাতে তুলে দেন। পরে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত করা হয়।
Read Next
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
জয়রথ থামল ইডেন পার্কে: কিউয়ি ঝড়ে চূর্ণ হোয়াইটওয়াশের স্বপ্ন, নিউজিল্যান্ডের কাছে বড় হার ভারতের
October 30, 2026
চেলসির বিরুদ্ধে প্রথম একাদশে ফিরছেন ব্রুনো, বিতর্কে মুখ খুললেন ক্যারিক
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
October 30, 2026
আবাস যোজনার টাকা নিয়ে প্রশ্ন, সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ! গ্রেফতার বিজেপি কর্মী
October 29, 2026
রনজি ট্রফিতে বাংলার জয়ের হ্যাটট্রিক, কেরলকে ২৮৭ রানে হারিয়ে নায়ক প্রদীপ্ত
Related Articles
Check Also
Close







