কলকাতারাজ্য

রথযাত্রায় জনস্রোত সামাল দিতে দীঘায় পৌঁছেছে কলকাতার দক্ষ সার্জেন্টরা

রথযাত্রায় আগে মাত্র দুটো দিন বাকি, তার আগে রাজ্য প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। এ বছরের রথযাত্রা পশ্চিমবঙ্গের জন্য একটু আলাদা। তাই জন্য এবার মানুষের ভিড় সামাল দিতে সেখানে পৌঁছে যাচ্ছে কলকাতা ট্রাফিক সার্জেন্টের একটি দল।

প্রতিবছর পুরীতে দেখা যায় জনজোয়ার। তবে এবারে দেখা যাবে সেই জোয়ার দীঘার সমুদ্র সৈকতে। এরই মধ্যে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘায় যেন দেখা গিয়েছে মানুষের ঢল। গোটা বছর কলকাতায় ট্রাফিক বিভাগ কড়া হাতে যানজট সামলে এসেছে। এবার দীঘায় জগন্নাথ মন্দিরের জন্য মানুষের উন্মাদনা রয়েছে চোখে পরার মতো। সকলেই অনুমান করছে দীঘার জগন্নাথ মন্দিরে সমাগম হতে পারে প্রায় ২ লক্ষ পূর্ণার্থী। তাই জন্য এবার প্রায় ১০ জন কলকাতা ট্রাফিক সার্জেন্ট সেখানে পৌঁছছেন জনস্রোতের মধ্যে যাতে নিরাপত্তা সুনিশ্চিত থাকে। পুরো দীঘায় আটোসাটা নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পুরোদমে প্রশাসন তৈরি রথযাত্রার উৎসব সুস্থভাবে পালন করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.