বিনোদন

কাজলের ‘মা’: পৌরাণিক ভৌতিক সিনেমায় বক্স অফিসে নজিরবিহীন সাফল্য

পাঁচ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তনেই বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী কাজল। ২৭ জুন মুক্তি পেল তাঁর অভিনীত নতুন ছবি ‘মা’, যেটি এক পৌরাণিক ভৌতিক কাহিনিকে ঘিরে তৈরি। আর মুক্তির পরই শুরু হয়েছে বক্স অফিসে দুর্দান্ত দৌড়।

তানহাজি সিনেমার পর আবার বড় পর্দায় ফিরলেন কাজল, এবার একেবারে ভিন্ন মেজাজে। ‘মা’-এর পোস্টার সামনে আসার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই সিনেমা যে প্রত্যাশা পূরণ করেছে, তা বলাই বাহুল্য।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি সংগ্রহ করেছে ৪.৬৫ কোটি টাকা। মাত্র তিন দিনেই মোট কালেকশন ছুঁয়েছে ১৭.৪০ কোটি টাকা। এই পরিসংখ্যান ২০২৫ সালের লাইফটাইম কালেকশন করা ১২টি সিনেমার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। একটি ভৌতিক ও পৌরাণিক গল্প ভিত্তিক ছবির পক্ষে এটি বিরল সাফল্য।

ছবিতে কাজলের অভিনয়, রহস্যময় স্ক্রিপ্ট এবং মন কাড়া ভিজ্যুয়াল এফেক্টস দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। বহুদিন পর এমন ভিন্ন ধাঁচের চরিত্রে কাজলকে দেখে আপ্লুত তাঁর ভক্তরা। শুধু কাজল নন, পরিচালক ও পুরো টিমের অভিনব উপস্থাপনায় ‘মা’ হয়ে উঠেছে বছরের অন্যতম চর্চিত ছবি।

এখন দেখার, আগামী দিনেও এই ছবির বক্স অফিস ম্যাজিক ধরে রাখতে পারে কিনা। তবে যেভাবে শুরু করেছে, তাতে এটিকে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট হিসেবে ধরা যেতেই পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.