ফের ধর্ষণের ঘটনায় উঠে আসল সন্দেশখালির নাম ! ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে বান্ধবীর বাবা ! তাও এক-দুদিন নয়, দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে , অভিযোগ এমনটাই । এমনকি বিষয়টি নিয়ে নির্যাতিতা যাতে কোনোভাবেই কাউকে কিছু না জানায় , অভিযোগ তার জন্য তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। কিন্তু দিনের পর দিন এইভাবে পাশবিক অত্যাচার চলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা । যার ফলে শেষমেশ এই ঘৃণ্য বিষয়টি সকলের সামনে এসে । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। তবে সন্দেশখালির ন্যাজাটের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সন্দেশখালির ন্যাজাটের আগারআটিতে নির্যাতিতা তার মামার বাড়িতে থাকত। নির্যাতিতার বাবা ও মা অন্যজায়গায় থাকেন কর্মসূত্রে। অভিযোগ, মামাবাড়ির এলাকার একটি নির্জন জায়গাতেই এক বান্ধবীর বাবা , তার ওপর পাশবিক অত্যাচার চালায়। গ্রামের কিছু মহিলা সেই সময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় , হঠাৎ গোঙানির আওয়াজ পান। তারা ছুটে গিয়ে ওই ১৪ বছর বয়সী নাবালিকাকে দেখতে পেয়ে , তাকে উদ্ধার করে।
তারপর সবাই যখন নাবালিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন , তখন সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত বান্ধবীর বাবা। তারপর নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় , এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । নির্যাতিতার বয়ান অনুযায়ী, পূর্বের একাধিক বার তার ওপর নির্যাতন চালিয়েছে ওই বান্ধবীর বাবা। ইতিমধ্যেই এই ঘটনায় ন্যজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।







