বিনোদন

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত গুরুতর অসুস্থ, ভর্তি কলকাতার হাসপাতালে

ছবির প্রচার ও হলভিজিটের ব্যস্ততার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সদ্য মুক্তি পাওয়া ‘গৃহপ্রবেশ’ ছবির সাফল্যে মশগুল ছিলেন তিনি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জীতু কামাল। দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি সিনেমা হলগুলোতেও ভালোই চলছে এই ছবি।

তবে এই সাফল্যের মুহূর্তেই পরিচালক শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। জ্বর পৌঁছায় ১০৩ ডিগ্রিতে, পাশাপাশি মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

ইন্দ্রদীপের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা। অনেকেই খবর নিচ্ছেন ও দ্রুত সুস্থতা কামনা করছেন। সাম্প্রতিক সময়ে শরীরের যত্ন নিতে বেশ সচেতন হয়ে উঠেছিলেন পরিচালক। নিয়মিত ব্যায়াম ও সঠিক ডায়েট মেনে চলছিলেন, এমনকি ওজনও কমাচ্ছিলেন। তবু কী কারণে হঠাৎ এমন শারীরিক পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.