বিনোদন

শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, নাকে গুরুতর চোট নিয়ে শুট চালিয়ে গেলেন আদা শর্মা

শুটিং সেটে দুর্ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক এক ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্রের খবর, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া চলাকালীন নাকে মারাত্মক আঘাত পান আদা। চোট এতটাই গুরুতর যে সঙ্গে সঙ্গে চিকিৎসা দরকার হয়েছিল। তবুও এক পেশাদার অভিনেত্রীর মতো কাজ থামাননি তিনি। সংবাদ সংস্থা IANS-কে আদা জানিয়েছেন,”ব্যথা সাময়িক। সিনেমার কাজও শেষ হয়েছে। এখন নিজেকে পুরোপুরি অ্যাকশন হিরোইনের মতোই দেখাচ্ছে। চোটের রাতে একটি রোম্যান্টিক গানের শুটিং চলছিল। আইস প্যাক দিয়েছি, মেকআপ দিয়ে ফোলা জায়গা ঢেকে নিয়েছি।”

আদার নতুন সিনেমার নাম এখনও প্রকাশ্যে আসেনি। ইন্ডাস্ট্রি মহলের ধারণা, এই সিনেমায় তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাবে, যা অনেকটা কম্যান্ডো সিরিজের মতো হাই-অক্টেন অ্যাকশনধর্মী হবে। শুধু এই সিনেমাই নয়, আদার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। পরিচালক বিএম গিরিরাজের ছবিতে দেবীর চরিত্রে, আবার রীতা সান্যাল সিজন ২-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে। পাশাপাশি শোনা যাচ্ছে, একটি বড় বাজেটের হরর ছবিতে প্রধান চরিত্রে কাজ করবেন তিনি।

নিজের কর্মজীবন নিয়ে আদা শর্মা বলেন,”ভিন্ন ধরণের চরিত্রে এবং প্রতিভাবান পরিচালকদের সঙ্গে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের। দ্য কেরালা স্টোরির মতো গল্প, আবার রীতা সান্যালের মতো ফিকশন ছবির প্রস্তাব পেয়ে দারুণ লাগছে। ভবিষ্যতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” ২০০৮ সালে হরর মুভি ১৯২০-র মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা আদা, সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। হিন্দি ও তেলুগু ছবির দুনিয়ায় নিজের প্রতিভা দেখিয়ে আজ তিনি দর্শকের কাছে পরিচিত মুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.