রাজনীতিরাজ্য

খড়গপুরে বাম নেতার উপর হামলা: অভিযুক্ত তৃণমূল নেত্রী এখনো ধরা পড়েনি, ঘটনাস্থলে হাজির দিলীপ ঘোষ!

খড়গপুরে প্রবীণ বাম নেতা অনিল দাসকে প্রকাশ্যে মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও ধরা পড়েননি অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও তৃণমূল শোকজ করেছে বেবিকে, তবু থানায় ডেকে জেরা করেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে—এতেই আরও ঘনীভূত হচ্ছে বিতর্ক।

এই আবহে বুধবার সকালে অনিল দাসের বাড়িতে পৌঁছান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি কথা বলেন ‘ভীমদা’-র সঙ্গে, শুনলেন তার অভিজ্ঞতা। এলাকাবাসীদের থেকেও নেন ঘটনার বিশদ বিবরণ। এরপর সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন,
“এই সরকার দোষীদের রক্ষা করছে, গণতন্ত্রকে রাস্তায় ফেলে মারছে।”

তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং পুলিশি নিষ্ক্রিয়তা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য। এখন দেখার, চাপের মুখে প্রশাসন কোনও পদক্ষেপ করে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.