আজ ডুরান্ড কাপ ২০২৪-এর তৃতীয় কোয়ার্টারফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পাঞ্জাব এফসি। জমশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বিকেল ৪টায় শুরু হবে।
মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ এ-এর শীর্ষ দল হিসেবে কোয়ার্টারফাইনালে প্রবেশ করেছে। তারা তাদের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোস এফসিকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে এবং পরবর্তীতে ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটিকে ৬-০ গোলে পরাজিত করে। তবে তাদের শেষ গ্রুপ ম্যাচটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাতিল হয় নিরাপত্তার কারণে।
অন্যদিকে, পাঞ্জাব এফসি লীগ পর্বে ৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে নকআউট রাউন্ডে উঠেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরসকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে তারা। পরের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ ড্র করে পাঞ্জাব এফসি। তবে শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে তারা।
এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি লাইভ দেখতে চাইলে, আপনি সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে এবং অনলাইনে দেখা যাবে সনি লাইভ অ্যাপে।







