মুর্শিদাবাদের ডোমকলে গোপন সূত্রে বড়সড় সাফল্য পুলিশের। আগ্নেয়াস্ত্র তৈরির একটি আস্ত কারখানার হদিস মিলল ডোমকল থানার গড়াইমারী এলাকায়। বৃহস্পতিবার রাতে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির যন্ত্রপাতি ও জাল নোট উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে—
একটি সম্পূর্ণ রাইফেল
তিন রাউন্ড রাইফেলের গুলি
চারটি সম্পূর্ণ পাইপগান
নয় রাউন্ড পাইপগানের গুলি
বারোটি অসম্পূর্ণ বন্দুক
একটি কার্তুজ
তাছাড়াও অস্ত্র তৈরির কারখানা থেকে উদ্ধার হয়েছে—
হাইড্রোলিক পাইপ: ২টি
নরমাল পাইপ: ৫টি
ড্রিল মেশিন: ১টি
কাটিং মেশিন: ১টি
এয়ার ব্লোয়ার: ১টি
ডাইস: ২টি
বড় মেটাল শিট: ১টি
আরও বিভিন্ন অস্ত্র তৈরির সামগ্রী
অভিযানে উদ্ধার হয়েছে ৪০ হাজার টাকার জাল নোটও। ঘটনায় এক ব্যক্তি, সিরাজ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কারখানা দীর্ঘদিন ধরে গোপনে চলছিল বলে সন্দেহ। এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে জেলার গোয়েন্দা দফতর।
🔴 বড়সড় অপরাধচক্রের হদিস? নাকি আন্তর্জাতিক অস্ত্র পাচারচক্রের যোগ? তদন্তে উঠে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য।







