বিনোদন

মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি আমির খান, থাকছে ‘সিতারে জমিন পর’-এর বিশেষ প্রদর্শনী

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক আমির খান ফের খবরের শিরোনামে। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘সিতারে জমিন পর’ দর্শকের মন জয় করার পাশাপাশি এবার তাঁকে এনে দিল এক বড়ো সম্মান। আসন্ন মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM 2025)-এর ১৬তম আসরে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

ইতিমধ্যেই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা জানিয়েছেন, ১৪ আগস্ট শুরু হয়ে উৎসব চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এই সময়েই বলিউড সুপারস্টার তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ কিছু সিনেমা নিয়ে অংশ নেবেন বিশেষ আলোচনায়। আয়োজন করা হয়েছে ‘সিতারে জমিন পর’-এর বিশেষ প্রদর্শনীরও। প্রদর্শনীর পর দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ছবির পরিচালক আরএস প্রসন্ন এবং স্বয়ং আমির খান। এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান বলেছেন,”মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও সমৃদ্ধিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই ফেস্টিভ্যাল এক দারুণ প্ল্যাটফর্ম। দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথন করার সুযোগ সবসময়ই বিশেষ।”

নিজের নতুন ছবি নিয়ে আমির আরও বলেন,”‘সিতারে জমিন পর’-এর গল্পটি মানুষের অনুভূতিকে স্পর্শ করবে বলেই বিশ্বাস। মেলবোর্নে ছবিটি প্রদর্শনের অপেক্ষায় রয়েছি।” এই বিশেষ আমন্ত্রণে আমির খানের অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাসের ঝড়। অভিনেতার উপস্থিতি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী ফেস্টিভ্যালের আয়োজকরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.