ফের অস্বস্তিতে ঘাসফুল শিবির। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূলের ছাত্র নেতার জড়িয়ে থাকায় প্রশ্নের মুখে পরতে হয়েছে রাজ্যের শাসক দল। এখনো সেই ঘটনার রেশ কাটেনি। তারমধ্যে আলিপুরদুয়ারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল গ্রামের মহিলাদের মারধরের অভিযোগ।
আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠল মহিলাদের হেনস্থার মতো গুরুতর অভিযোগ। ওই এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল। যেটা নিয়ে আপত্তি জানিয়েছিল এলাকার বাসিন্দারা। তারপরই গ্রামের মহিলারা বাঁধা দিলে ওই তৃণমূলী পঞ্চায়েত সদস্য তাদেরকে গালিলাগাজ ও মারধর করে বলে অভিযোগ। এরপর এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেয় গেরুয়া শিবির।
ইতিমধ্যেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য অর্জুন দাস ও অসিত করের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলাদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হাতাহাতির ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও এরই মধ্যে পোস্ট করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিধায়ক দীপক বর্মণ ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।







