দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রবল বৃষ্টিপাত। তবে কোথাও বৃষ্টি হচ্ছে ক্ষেপে ক্ষেপে আবার কোথাও হচ্ছে এক টানা বৃষ্টি। পাশাপাশি বৃষ্টিতে ভাসছে বিদেশের মাটি। প্রবল বৃষ্টিতে বন্যায় ভাসছে আমেরিকার টেক্সাস। এর ফলে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে প্রাণহানির সংখ্যা।
আগামী সাত দিন ধরে চলবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে হওয়া অফিস। এরইমধ্যে একটানা ৪৫ মিনিটের বৃষ্টিতে ২৬ ফুট জলস্তর বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পরেছে স্থানীয় বাসিন্দাদের কপালে। যার জন্য নীল আকাশে সতর্কতা জারি করেছেন মার্কিন প্রশাসন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, জ্বালানি, পানীয় জল ও বেবিফুড সংগ্রহ করে রাখতে।
এই দুর্যোগের মধ্যে পরে প্রাণ হারিয়েছে প্রায় ২৪ জন। এছাড়াও এই বন্যার প্লাবনে নিখোঁজ হয়েছে কমপক্ষে ২৩ জন শিক্ষার্থী। যার জন্য দুঃখ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। প্রদর্শন এর পক্ষ থেকে তৎপরতার সম্পর্ক চলছে নিখোঁজ শিশুকন্যাদের খুঁজে বের করার কাজ। এমনকি এই পরিস্থিতি সামাল হেলিকপ্টারে চালানো হচ্ছে নজরদারি, যাতে কোনরকম ঘন জঙ্গলে সমস্যা হলে তড়িঘড়ি ব্যবস্থা নিতে পারে প্রশাসন।







