কলকাতার খাল থেকে উদ্ধার হলো প্রৌঢ়ের দেহ ! আনন্দপুর খাল থেকে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সনৎ হালদার। বয়স প্রায় ৫৮ বছর। জানা গিয়েছে কলকাতার পূর্ব রাজাপুরের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি।
প্রৌঢ়ের পরিবার জানিয়েছে সোমবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারেন , স্থানীয় এক বাসিন্দা একজনকে খালে পরে যেতে দেখেছিলেন। আর সেই সূত্র ধরেই খাল চত্বরে তল্লাশি চালায় পুলিশ। খালের পার থেকেই উদ্ধার হয় প্রৌঢ়ের চটি , চশমা ও একটি মোদের বোতল।
প্রথমে প্রৌঢ়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু পরে একটি দেহ ভাসতে দেখা যায় খালের জলে। পরিবারের লোকজন দেহ শনাক্ত করার পর জানা যায় , উদ্ধার হওয়া দেহটি নিখোঁজ সনৎ হালদারের দেহ। কিন্তু কিভাবে সনৎ এর মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে চলছে তদন্ত।






