জেলারাজনীতি

কুরবান হত্যা মামলায় CBI তদন্তের দাবি, অভিযুক্তদের জামিনে আশঙ্কায় ভাই আফজল শা

পাঁশকুড়ার নিহত তৃণমূল নেতা কুরবান শার খুনের মামলায় CBI তদন্তের দাবি জানালেন তার দাদা ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আফজল শা। সোমবার সাংবাদিক বৈঠক করে আফজল শা অভিযোগ করেন, কুরবান হত্যা মামলায় জড়িত সবাই জামিনে মুক্ত, আর পুলিশ বারবার আদালতে ‘বিরূপ’ সাক্ষ্য দিচ্ছে।

তিনি বলেন, “আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা রুজু হচ্ছে — ধর্ষণ থেকে চুরি, সবকিছু। আমি ও আমার স্ত্রী মুম্বইয়ে থাকলেও, আমাদের নামেও পাঁশকুড়া থানায় মামলা দিচ্ছে। এর পেছনে শাসকদলের চক্রান্ত রয়েছে, আমাদের প্রাণনাশ করা হতে পারে।”

আফজলের আরও অভিযোগ, কুরবান শা তৃণমূলের পাঁশকুড়া ব্লকের সহ-সভাপতি থাকলেও, আজ পর্যন্ত কোনও তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। জামিনে মুক্ত অভিযুক্তদের থেকেই প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.