বিনোদন

এসভিএফ-আমির সাক্ষাতে উত্তেজনা, তবে এখনই নয় কোনও যৌথ প্রজেক্টের পরিকল্পনা

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ছবি যেখানে দেখা যাচ্ছে বাংলার শীর্ষ প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনির সঙ্গে বসে আড্ডায় মেতে উঠেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ছবি দেখে মুহূর্তেই জল্পনা, তাহলে কি এবার আমির খানের সঙ্গে হাত মিলিয়ে বড়ো কোনও প্রজেক্ট আনতে চলেছে এসভিএফ?

ছবিতে আরও আকর্ষণীয় বিষয় হল, তাঁদের চারপাশে উপস্থিত ছিলেন মুম্বইয়ের নামী ছবি পরিবেশকেরা। তবে চমকপ্রদভাবে অনুপস্থিত ছিলেন এসভিএফ-এর অপর কর্ণধার শ্রীকান্ত মোহতা। ক্যাপশনে মহেন্দ্র সোনি লেখেন,”গজিনী থেকে সিতারে জমিন পর, চলচ্চিত্র নিয়ে দারুণ আলোচনা হল।” পাশাপাশি তিনি ভবিষ্যতের জন্য আমির খানকে শুভেচ্ছাও জানান। এই পোস্ট ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় ওঠে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। অনেকেই ধরে নেন, সম্ভবত একসঙ্গে কোনও সিনেমার ঘোষণা আসতে চলেছে। যদিও সূত্র মারফত জানা গেছে, এই মুহূর্তে এসভিএফ ও আমির খানের মধ্যে কোনও সিনেমা তৈরির পরিকল্পনা নেই।

আসলে, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ছবির প্রচার কৌশল এবং পরিবেশক সংস্থাগুলোর সঙ্গে ভবিষ্যৎ রণনীতি ঠিক করতেই এই মিটিং-এর আয়োজন করেছিলেন আমির খান। ওই আলোচনায় এসভিএফ-এর তরফে প্রতিনিধিত্ব করেন মহেন্দ্র সোনি। সব মিলিয়ে, যদিও এখনও পর্যন্ত কোনও যৌথ প্রজেক্টের কথা ঘোষণা হয়নি, তবে এই ধরনের আলোচনাই ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দেয় বলেই মনে করছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.