দেশ

ফের একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ৫০ টির বেশি বগি

বেশ কিছুদিন ধরেই একের পর ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল। ফের একবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর মিলল তামিলনাড়ুতে। জানা গেছে গতকাল রাতে লাইনচ্যুত হয়ে উল্টে গেছে ৫০ টিরও বেশি বগি। যার জন্য ব্যাহত রয়েছে ট্রেন চলাচল পরিষেবা। লাইন পরিষ্কার করতে কাজে নেমেছেন পুলিশকর্মীরা।

সূত্র মারফত জানা গেছে, লোহার রড বহন করে চেন্নাইয়ের হারবারের দিকে আসছিল একটি মালবাহী ট্রেন। আসার পথে গতকাল রাতে চেঙ্গলপাট্টুর কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেনটি। ট্রেন দুর্ঘটনাফের পুনরাবৃত্তি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে রেল কর্তৃপক্ষের কপালে। তবে কেন এমন দুর্ঘটনা ঘটলো তার কারণ জানতে তৎপর হয়েছেন রেলওয়ে কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.