জেলা

নিউ ব্যারাকপুরে প্রতারণা চক্র ফাঁস, ওসির বাড়ি থেকেই চলছিল ‘লোন ফ্রড’ অপারেশন!

নিউ ব্যারাকপুরের লিচুবাগান লেনিন সরণীতে মথুরাপুর থানার ওসির বাড়িতে সন্ধান মিলল চাঞ্চল্যকর প্রতারণা চক্রের! বিধাননগর সাইবার ক্রাইম শাখার গোপন অভিযানে ধরা পড়ল ৫ জন অভিযুক্ত — রাজা পাল, বিকাশ সমাদ্দার, রাজদীপ দে, রাজ পল এবং সুমন্ত মন্ডল।

সূত্রের খবর, ‘লোন পাইয়ে দেওয়ার’ নাম করে বহু মানুষকে টার্গেট করে প্রতারণা চালাচ্ছিল এই চক্র। অভিযুক্তরা বাড়িটি ভাড়া নিয়ে ওসির ভাইপোর দেখাশোনায় বহিরাগতদের নিয়ে প্রতারণার পরিকল্পনা চালাত। অভিযানে উদ্ধার হয়েছে ১১টি মোবাইল, ১৫টি ডেবিট কার্ড, ৪টি সিম, একটি রাবার স্ট্যাম্প ও তিনটি ব্যাংকের চেকবই।

এই ঘটনায় পুলিশি মহলে প্রশ্ন উঠেছে—ওসির বাড়ি থেকে কীভাবে এমন চক্র চালানো হল এতদিন? ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয়েছে। তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.