সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন করে চালু হলো আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস। এমনকি দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে চলছে এই ট্রেন। বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্ব ছড়িয়ে পরেছে এই এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা। ইতিমধ্যেই এই ট্রেনের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছো আন্তর্জাতিক মহল।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গে চলছে চারটি বন্দে ভারত এক্সপ্রেস। এমনকি বিভিন্ন রাজ্যে একাধিক বন্ধ ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই চালু হয়ে গেছে। যত সময় হচ্ছে দ্রুত গতিতে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই ভারত নির্মিত এক্সপ্রেস ট্রেনটি। কি কি কারণে এর জনপ্রিয় টা ছড়িয়ে পরেছে? চলুন জেনে নেই সেই কারণগুলি।
প্রথমেই কারণ হিসেবে উঠে আসছেউৎপাদন খরচ। কারণ বুলেট ট্রেনের থেকেও অনেক কম খরচে তৈরি হচ্ছে এই বন্দে ভারত। অন্যান দেশে নির্মিত সমমানের ট্রেনগুলোর দাম থাকছে ১৬০-১৮০ কোটি টাকা। তবে ভারতের মূল্য দাঁড়াচ্ছে ১২০ থেকে ১৩০ কোটি টাকা। এমনকি অন্য ট্রেনের তুলনায় উঠে আসছে এই ট্রেনের গতি। এই ট্রেনটি প্রতি ঘন্টায় ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অর্জন করতে সময় নেয় মাত্র ৫২ সেকেন্ড। পাশাপাশি এই ট্রেনটির ডিজাইনও অনেক বিদেশী প্রতিযোগীতার থেকে অনেক উন্নত।
এছাড়াও বিমান পরিবহণের তুলনায় এটি শতগুণ কম শব্দ সৃষ্টি করে ও এর শক্তি ব্যবহারের হারও অনেকটাই কম। একইসঙ্গে ভারতীয় রেলওয়ে দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক বৃদ্ধি এবং ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, গত দশ বছরে ৩১,০০০ কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত হয়েছে, এবং এটির লক্ষ্য ৪০,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রেল সুরক্ষা। ভারতীয় রেলের সুরক্ষা গত বেশ কিছুদিন ধরেই প্রশ্নের মুখে রয়েছে। তাই এবার সেই দিকেই বিশেষ নজর দেবে রেল কর্তৃপক্ষ।
সিস্টেম ‘কবচ’ প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনার হার ৮০% পর্যন্ত কমানো হবে। এইসব কারণের জন্যই আন্তর্জাতিক স্তরে এক অন্য জায়গা গ্রহণ করেছে বন্ধে ভারত এক্সপ্রেস। সেই কারণে ইতিমধ্যেই চিলি, কানাডা এবং মালয়েশিয়ার মতো দেশ এই ট্রেনটি ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আগামী দিনে ভারতীয় রেল আন্তর্জাতিক মানের সেবা প্রদান করতে সক্ষম হবে।







