রাজ্য

পিংলা কলেজের পরিচালন সমিতির সভাপতি হলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হলেন সবং বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া।

প্রসঙ্গত ২০১১ সালের পর বর্তমানে তমলুকের বিধায়ক, পিংলা কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ সৌমেন কুমার মহাপাত্র এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন।

নতুন পরিচালন সমিতির সভাপতি হয়ে আজ মঙ্গলবার, বেলা ১টা নাগাদ কলেজে আসেন মন্ত্রী মানস বাবু। পরিচালন সমিতির নতুন সভাপতি মন্ত্রী মানস বাবুকে কলেজে পেয়ে খুশি গোটা কলেজ। মানস বাবুকে শুভেচ্ছা জানায় কলেজের অধ্যক্ষ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা কর্মী, ছাত্র সংসদ এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। কলেজের প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করে পিংলা কলেজের সার্বিক উন্নয়নের জন্য একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। মন্ত্রী মানসবাবু জানান, পিংলা কলেজে এসে আমি আপ্লুত। কলেজের জন্য যা যা করা দরকার আগামীতে আমি তাই করবো।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.