জেলা

সুরধ্বনি শান্তিপুর – শান্তিপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নতুন যাত্রা

বাংলার প্রাচীনতম জনপদগুলির মধ্যে অন্যতম, নদিয়ার শান্তিপুর। ধর্ম, শিল্প, সাহিত্য ও তাঁতশিল্পে সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী শহরের ঐতিহাসিক পরিচয় ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে তুলে ধরতে আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল সুরধ্বনি শান্তিপুর।

বিশিষ্ট নাট্যকার, গবেষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং শান্তিপুরপ্রেমী মানুষদের সমন্বয়ে গঠিত এই সংগঠন শান্তিপুরকে হেরিটেজ ও পর্যটনের মানচিত্রে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে।

মূল লক্ষ্যসমূহ:

শান্তিপুর শহরের প্রবেশ ও বাহির দ্বারে শৈল্পিক তোরণ নির্মাণ

নবদ্বীপ-শান্তিপুর রেলসংযোগের উন্নয়ন

হোমস্টে ও পর্যটন মানচিত্র প্রকাশ

বিখ্যাত রাশ উৎসব, দক্ষিণাকালী পূজা, এবং প্রাচীন মন্দিরসমূহকে বিশ্বে তুলে ধরা

শান্তিপুর-বর্ধমান সংযোগকারী সেতুর দাবী

শান্তিপুরে কোথায় কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবে পৌঁছাবেন—সবকিছুই এক ছাতার তলায় তুলে ধরতে প্রস্তুত সুরধ্বনি শান্তিপুর।

এটাই শুরু। শান্তিপুরের গর্বকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.