রাজ্য

গোবরডাঙা স্টেশনে ঘটে গেলো ‘লঙ্কাকাণ্ড’!

গোবরডাঙা স্টেশনে গত বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা দেখে চমকে গেলো যাত্রীরা। ফিরতি পথে এক ট্রেন এসে দাড়াতেই, ট্রেন থেকে এক যুবক নেমে সোজা ট্রেন লাইনে গিয়ে শুয়ে পড়েন। সেই দৃশ্য দেখেই হতবাক ও উদ্বিগ্ন যাত্রীরা। তারা যুবককে ওই অবস্থায় দেখে দ্রুত ট্রেনের গার্ড এবং লোকো পাইলটকে জানান সমস্ত ঘটনার কথা।

যাত্রীদের এই সাহসী পদক্ষেপে ট্রেনের নিচ থেকে উদ্ধার করা হয় ওই যুবককে ও তাকে স্টেশনে বসিয়ে খবর দেওয়া হয় রেল পুলিশকে। জিজ্ঞাসাবাদ করায় ওই যুবক জানান, জন্মগতভাবে তার চোখের সমস্যার কারণে তিনি ঠিক মতোন চোখে দেখতে পান না। তিনি হলেন বারুইপুর এলাকার বাসিন্দা।

যুবকের চোখের সমস্যার কথা বারবার বলায় তার মানসিক অবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন। জিআরপি চেষ্টা করছে তার পরিবারের সাথে যোগাযোগ করার।

অপরদিকে উপস্থিত যাত্রীরা জানান, তাদের তৎপরতায় কোনো বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদি সঠিক সময়ে কোনো পদক্ষেপ না নেওয়া হতো, তাহলে এই ঘটনার মারাত্মক পরিণতি হতে পারত।

তবে জিআরপি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এছাড়াও যুবকের মানসিক অবস্থা জানতে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.