বিনোদন

ক্যাফেতে গুলির ঘটনার পরেই রাজনৈতিক হুমকি! মৃত্যু ভয়ে আছেন কাপিল শর্মা

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনা না কোনো তারকা থাকেন চর্চায়। এবার চর্চায় এলেন বলিউডের সেলেব্রিটি সঞ্চালক তথা বিখ্যাত কৌতুকশিল্পী কাপিল শর্মা। ফের বিপাকের মুখে তিনি। এর আগে গত আগস্ট মাসে কানাডায় কাপিলের সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে গুলি চালিয়েছিলেন কয়েকজন ব্যক্তি। এবার মুম্বইতেও রেহাই পেলেন না কাপিল। ভয়ানক হুমকির সম্মুখীন হলেন তিনি।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ক্ষুব্ধ হয়ে, কপিল শর্মাকে হুমকি দিলেন। বৃহস্পতিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র অমেয় খোপকার সাফ জানিয়েছেন,“আমাদের এই শহরের নাম মুম্বই। তবে যখন থেকে কপিল শর্মা শো শুরু হয়েছে, তখন থেকে দেখছি এই শহরকে ‘বম্বে’, ‘বম্ববাই’ বলে সম্বোধন করছেন কপিল শর্মা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এটা আপত্তি নয়, এটা আমাদের রাগ। কারণ আমাদের শহরের নাম মুম্বইকে বিকৃত করে উচ্চারণ করা হচ্ছে। কই চেন্নাই, বেঙ্গালুরু কিংবা কলকাতার ক্ষেত্রে তো সঠিক নামোচ্চরণে অসুবিধে হচ্ছে না, তাহলে মুম্বইকে মুম্বই বলতে অসুবিধে কোথায়?”

তিনি আরও বলেন, “কপিল, আপনি তো মুম্বইতে বহু বছর ধরে কাজ করছেন। মুম্বই আপনার কর্মভূমি। মুম্বইয়ের মানুষেরা আপনাকে ভালোবাসে এবং আপনার শো প্রতিনিয়ত দেখে। আমাদের সকলের মনের মণিকোঠায় মুম্বই, তাই এই শহরকে, এই শহরের মানুষকে অপমান করবেন না ভুল নামোচ্চরণ করে। আমি কপিল শর্মাকে হুঁশিয়ারি দিচ্ছি। আমি আবারও বলছি, যদি ভুল করে বলেন, তাহলে শুধরে নিন নিজেকে। যে বা যাঁরা আপনার শোয়ে আসুক না কেন, তাঁদের বলুন মুম্বইকে সঠিক নামে সম্বোধন করতে। এর অন্যথা হলে কিন্তু ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.