বিনোদন

বরফ শীতল জলে বিকিনি পরে ডুব দিলেন রাকুল প্রীত সিং! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা 

 

 

মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস চারপাশে শুধুই বরফ তার মাঝেই বিকিনি পরে হিমশীতল জলে সাঁতার কাটতে নামলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সোশ্যাল মিডিয়ায় তার সেই অ্যাডভেঞ্চারের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

 

শনিবার, অভিনেত্রী নীল বিকিনি পরে বরফের মধ্যে একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসার একটি ভিডিও পোস্ট করেছেন। তারপর হিমায়িত জলে দৌড়ে গিয়ে ঘাড় পর্যন্ত নিজেকে ডুবিয়ে দিলেন তিনি। ঠান্ডায় কাঁপতে থাকা সত্ত্বেও, তার মুখে ছিল ভয়কে জয় করার হাসি। ছুট্টে সেই আবার কাঠের ঘরেই ঢুকে যান তিনি।

 

তবে হটাৎ এই অ্যাডভেঞ্চারের মানে কি? আসলে এটি শরীরের আঘাত সারিয়ে তুলতে ব্যবহৃত একটি থেরাপি। এটি ক্রায়োথেরাপি নামে পরিচিত। অনেকই বিভিন্ন শারীরিক আঘাত ও ব্যথা নিরাময় এই প্রক্রিয়াটি ব্যবহার করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.