রাজ্য

স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে থেকে মাটি সংগ্রহ করলেন শুভেন্দু অধিকারী

স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে থেকে মাটি সংগ্রহ করলেন শুভেন্দু অধিকারী, দিল্লিতে অমৃত বাটিকা তৈরির জন্য দেশজুড়ে মনীষীদের স্মৃতি বিজড়িত মাটি সংগ্রহ করছে বিজেপি। স্বামী বিবেকানন্দের বাড়ির মাটি নিলেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “দলের অনুগত কর্মী আমি. দলের পক্ষ থেকে আমাকে মাটি সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে. এই বাড়ির সঙ্গে আমার ৩৫ বছরের সম্পর্ক. মাটি সংগ্রহ করছেন. কেন্দ্রীয় মন্ত্রীও এই বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থায় বিশেষ আশা দেখছেন না বলে জানান বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “তলব করা হয়েছে। আমি মনে করি, মাননীয়া বিচারপতি যেহেতু ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। তার জেরেই ১৩ তারিখে তলব। বৈঠকের সাথে মিলে যাওয়া একেবারেই কাকতালীয় হওয়া উচিত। তবে এই বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তদন্তকারী সংস্থার তদন্তে আমার খুব একটা ভরসা নেই।

তিনি জানান, এর আগেও বিভিন্ন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন। জ্যোতি বসু সিদ্ধার্থ শংকর রায় বিদেশে গেলে মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্যকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে যেতেন। আমলাকে মুখ্যমন্ত্রী হতে দেখিনি কখনো। এটা মন্ত্রীসভার জন্য লজ্জার।

ইডি দপ্তরে নুসরাতের ফ্লাট কান্ডে দুর্নীতি হয়েছে। টাকা নিয়েছেন নুসরাত তা তিনি ইতিমধ্যেই স্বীকার করেছেন। কোন ডিরেক্টর তার নিজের কোম্পানি থেকে লোন নিতে পারেন না। নুসরাত বলেছেন তিনি লোন নিয়েছেন। কি করে নিলেন তা ইডি খতিয়ে দেখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.