সম্প্রতি সময় বিভিন্ন মামলায় উঠে আসছে চলচ্চিত্র জগতের একাধিক তারকার নাম। কখনো মাদক মামলা আবার কখনো ব্যাটিং অ্যাপ জালিয়াতি মামলায় জড়াতে দেখা যায়। এবার মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি মামলায় নাম জোরালো বলিউডের গোবিন্দার।
গাজিয়াবাদের একটি সংস্থা হলো ‘ম্যাক্সিজোন টাচ প্রাইভেট লিমিটেড’। যেই সংস্থার বিরুদ্ধে বড় বিনিয়োগে প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকি প্রতি মাসে ১৫ শতাংশ লাভের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছে বলে অভিযোগ রয়েছে। সেই আর্থিক প্রতারণার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা গোবিন্দা থেকে শুরু করে বলিউডের বহু তারকার নাম। সংস্থাটি বেআইনি এমএলএম প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে বলে অভিযোগ। বিজ্ঞাপনের মাধ্যমে তারকারা এই সংস্থার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে এই সংস্থার ডিরেক্টর চন্দর ভুষণ সিং ও তাঁর স্ত্রীকে। এমনকি অভিযোগ রয়েছে জনপ্রিয় তারকাদের প্রচার দেখেই সাধারণ বিনিয়োগকারীরা এই প্রকল্পে উৎসাহিত হয়েছিল। তবে লাভের পরিবর্তে আসল টাকাও হারিয়ে ফেলায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এছাড়াও এই সংস্থার বিরুদ্ধে ইডি ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির তদন্ত শুরু করেছে। এরইমধ্যে এই সংস্থার জালিয়াতির সঙ্গে তারকাদের কেরকম যোগসুত্র আছে সেই বিষয়েটেও খতিয়ে দেখছে তদন্তকারীরা।







